নাটোর: অবরোধ সমর্থনে বৃহস্পতিবার নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১৮ দলীয় জোট ।
শহরের হরিশপুরে মিছিল শেষে বক্তব্য রাখেন, ১৮ দলের সমন্বয়কারী জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা বিএনপির সাংগঠনিক কাজী শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, অফিস সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমান, জেলা বিএনপির নেতা এনায়েত হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা জাসাস সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সদর থানা বিএনপির সেক্রেটারী হাসান আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন।
অবরোধের সময় পিকেটাররা শহরের গণভবন এলাকায় চারটি ট্রাক ভাংচুর করে। এ সময় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে এক আলু ব্যবসায়ী আহত হয়।
অবরোধে পিকেটিং ভাংচুরের অভিযোগে সদর থানায় পাঁচজন, লালপুর থানায় দুইজন এবং গুরুদাসপুর থানায় দুইজনসহ মোট নয়জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা বিএনপি ও জামায়াতেরকর্মী বলে জানা গেছে।গত রাতে আটক এই নয় নেতাকর্মীকে বৃহস্পতিবার দুপুরে পুলিশের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।





