দক্ষিণ কেরানীগঞ্জে বাওয়ারভিটা এলাকায় পরিত্যাক্ত অবস্থায় র‌্যাবের ২ টি ইউনিফর্ম, ১ জোড়া হ্যান্ডকাপ এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর একটি দল বৃহস্পতিবার দুপুরে পরিত্যাক্ত অবস্থায় এসব উদ্ধার করে। বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর এএসপি ফজলে রাব্বি।
তিনি জানান, কে বা কারা এসব এখানে রেখে গেছে। র‌্যাবের পোশাকের আদলে এসব পোশাক বানানো হয়েছে। র‌্যাব পরিচয়ে কোনো চক্র এসব পোশাক ব্যবহারের উদ্দেশ্যে এখানে রেখে যেতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা,জেইউ,২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর