৩০টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। শনিবার সকালে যশোর রেলস্টেশনের প্লাটফর্মের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদ জানান,নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাগুলো স্টেশনের পাশে একটি ব্যাগে রেখেছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ