[b]প্যারিস:[/b] ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদের পরকীয়ার খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়ারওয়েলার।
ফ্রান্সের বিনোদন ম্যাগাজিন ক্লোজারে প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে ফরাসি অভিনেত্রী জুলি গেইতের পরকীয়া এবং রাত্রিবাসের খবর প্রকাশিত হলে শুক্রবার অসুস্থ হয়ে পড়েন ৪৮ বছর বয়সী ভ্যালেরি।
ভ্যালেরির মুখপাত্র প্যাট্রিস বায়ানকোন রয়র্টার্স-কে বলেন,‘শুক্রবার থেকে তিনি হাসপাতালে আছেন। সোমবার তিনি হাসপাতাল ছেড়ে যাবেন।’
পেশায় সাংবাদিক ভ্যালেরি প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন কি না জানতে চাইলে মুখপাত্র বলেন,‘তার এখন বিশ্রাম দরকার। এরপর তিনি করণীয় নির্ধারণ করবেন।’
শুক্রবার ফরাসি ম্যাগাজিন ক্লোজার অভিনেত্রী জুলি গেইতের সঙ্গে ওলাঁদের প্রেমের খবর ফাঁস করে দেয়।
গেইত টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেন। তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী।
পত্রিকাটি জানায়,ওলাঁদ প্যারিসে স্কুটার ড্রাইভ করে গেইতের (৪১) সঙ্গে নিয়মিতই রাত কাটাতে যান।
সাপ্তাহিক ট্যাবলয়েডটি দাবি করেছে,তারা তাদের প্রিন্ট সংস্করণেও ছবিসহ সাত পৃষ্ঠার এ সংক্রান্ত একটি ফিচার প্রকাশ করবে।
ওলাঁদ ও ভ্যালেরি দম্পতির ঘরে তাদের চারটি সন্তান রয়েছে। খবর প্রকাশের নিন্দা জানিয়ে ওলাঁদ বলেন,এটি তার প্রাইভেসির ওপর হামলা। তিনি বলেন,আর সব নাগরিকের মতো তারও প্রাইভেসি রক্ষার অধিকার আছে।
শ্রেণীহীন
স্বামীর পরকীয়ার খবরে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী হাসপাতালে
প্যারিস: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদের পরকীয়ার খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়ারওয়েলার। ফ্রান্সের বিনোদন ম্যাগাজিন ক্লোজারে প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে ফরাসি অভিনেত্রী জুলি গেইতের পরকীয়া এবং রাত্রিবাসের খবর প্রকাশিত হলে শুক্রবার অসুস্থ হয়ে পড়েন ৪৮ বছর বয়সী ভ্যালেরি।





