[b]ঢাকা: [/b]বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কীনা-সে ব্যাপারে হাইকোর্টে মামলা বিচারাধীন। আদালতই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আদালতের রায়ের আগে কোন মন্তব্য করতে চাই না।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বিকেলে তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
জামায়াতকে একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তারাই ১০ম সংসদ নির্বাচন বর্জন করেছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকে চলমান হরতাল জনগণ মানছেনা। হরতাল ও অবরোধের নামে এভাবে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
হরতাল ও অবরোধের সময় বৃক্ষ নিধন করা হয়েছে, গরুর ট্রাকে হামলা করা হয়েছে, তরকারির ট্রাকে আগুন দেয়া হয়েছে-এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী এসব বন্ধ করতে বিরোধী দলের প্রতি আহবান জানান।
শ্রেণীহীন
জামায়াতকে নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে: শেখ হাসিনা
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কীনা-সে ব্যাপারে হাইকোর্টে মামলা বিচারাধীন। আদালতই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আদালতের রায়ের আগে কোন মন্তব্য করতে চাই না।





