[b]আসাম:[/b] ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ টহল দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিশেষ করে অরক্ষিত, অনুভ‚তিপ্রবণ ও সহিংসতাপূর্ণ এলাকায় এ যৌথ টহল দেয়া হবে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আসাম ট্রিবিউন সোমবার এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক সহিংস পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে অবাঞ্ছিত কেউ বা কোনো উপকরণ যেমন- আগ্নেয়াস্ত্র অথবা তেমনকিছু পারাপার কিংবা লেনদেন না হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ যৌথ টহল বহাল থাকবে।
ভারতের পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। এর বেশির ভাগ অংশই অরক্ষিত।
এর আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছিল ভারত। ত্রিপুরা পুলিশের প্রধান সি বেলুসব্রাহ্মণ বলেন, সরকার সীমান্তবাহিনীকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রেখেছে।
শ্রেণীহীন
সীমান্তে যৌথ টহল দেবে বিজিবি ও বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ টহল দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিশেষ করে অরক্ষিত, অনুভ‚তিপ্রবণ ও সহিংসতাপূর্ণ এলাকায় এ যৌথ টহল দেয়া হবে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আসাম ট্রিবিউন সোমবার এ তথ্য দিয়েছে।





