বেনাপোল চেকপোস্ট থেকে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ ভরি (৫টি সোনার বার) সোনা উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্টের সাদীপুর রাস্তা থেকে সোনাসহ এদের আটক করা হয়।
আটকেরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মোজামের ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই গ্রামের অনিল মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (৪০)।
যশোর ২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের সাদীপুর সড়ক থেকে জসিম ও উত্তমকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে উত্তমের দেহ তল্লাশি করে ৫০ ভরি (৫টি সোনার বার) সোনা উদ্ধার করা হয়। প্রতিটি বারে ১০ ভরি করে সোনা রয়েছে। জসিমের কাছে কিছুই পাওয়া যায়নি।
উত্তম জানান, নোয়াপাড়া থেকে এই সোনা ট্রেনে করে চেকপোস্টের একটি মানিচেঞ্জারের দোকানে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন তিনি।
জসিম জানান, উত্তম একটি সেলুনে চুল কাটার কাজ করে। সেখানে চুল কাটতে গিয়ে তার সঙ্গে পরিচয়। ট্রেনে দেখা হওয়ায় তার সঙ্গে চেকপোস্টে আসেন তিনি। সোনার ব্যাপারে কিছুই জানেন না তিনি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকদের শরীরে তল্লাশি করে ৫টি সোনার বার পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
বেনাপোলে ৫০ ভরি সোনাসহ ২জন আটক করেছে বিজিবি
বেনাপোল চেকপোস্ট থেকে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০ ভরি (৫টি সোনার বার) সোনা উদ্ধার করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্টের
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্বাবলম্বী করে গড়ে তুলতে সীমান্তের ২০ যুবক-যুবতীকে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী এ প্রশিক্ষণে অংশ নেন।
















