[b]লুব্রিগেট[/b]: একদিন আগে গোলশূন্য ড্র করেছে লা লিগার চলতি মৌসুমের শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পায় তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। রোববার এস্পানিয়লের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে সুযোগটি কাজে লাগিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
স্বাগতিক এস্পানিয়লের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। যদিও শুরুর একদশেই মাঠে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। খেলার ৩২ মিনিটে রোনালদো দুর্দান্ত শট নেন। কিন্তু স্বাগতিক গোলরক্ষক কিকো কাসিলায় গোলবঞ্চিত করেন ফিফা ব্যালন ডি'অর প্রত্যাশী রোনালদোকে।
বিরতির ১০ মিনিট পরই গোলের দেখা পায় রিয়ালের খেলোয়াড়রা। ৫৫ মিনিটে লুকা মড্রিকের কর্নার কিক করা বল হেড করে জালে জড়িয়ে দেন রিয়াল ডিফেন্ডার পেপে। খেলায় আর কেউই গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৭ পয়েন্ট। আর সমান ম্যাচে এক ও দুই নম্বরে থাকা বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পয়েন্ট ৫০।
শ্রেণীহীন
জয় নিয়ে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল
লুব্রিগেট: একদিন আগে গোলশূন্য ড্র করেছে লা লিগার চলতি মৌসুমের শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পায় তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ।





