ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে কবিরুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোরে ৫টার দিকে তাকে ধরে নিয়ে যায়।
কবিরুল ইসলাম হরিপুর উপজেলার বেলডাঙ্গী মুন্নাটলী গ্রামের মোতালেব উদ্দিনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানান, কবিরুল ইসলাম একজন গরু ব্যবসায়ী। ভারত থেকে গরু আনতে সীমান্তের ৩৭৩/১এস পিলারের কাছে গেলে ভারতের কুকরাদহ ১২১ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজকে জানান, আটক যুবককে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
[b]ঠাকুরগাঁও,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে কবিরুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোরে ৫টার দিকে তাকে ধরে নিয়ে যায়।কবিরুল ইসলাম হরিপুর উপজেলার বেলডাঙ্গী মুন্নাটলী গ্রামের মোতালেব উদ্দিনের ছেলে
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















