বরিশালের গৌরনদী থেকে র্যাব পরিচয়ে টুটুল আকন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে তাকে আটক করা হয়। সে মাদারীপুর সদরের করদি গ্রামের জাফর আকনের ছেলে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, আটক টুটুল নিজেকে র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দেয়। সে টরকী বন্দর হাই স্কুল রোডে আবু খানের ভাড়াটিয়া হারুন-অর-রশিদের বিরোধপূর্ণ জমি দখল করে দেয়ার জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া হারুনের মেয়েকে পুলিশে চাকরি দেয়ার জন্য ১ লাখ টাকা দাবি করে।
সেই টাকা নিতে বিকালে টুটুল টরকীতে হারুনের কাছে আসে। এ সময় তার কথাবার্তায় হারুনের সন্দেহ হয়। তখন বিষয়টি গৌরনদী থানায় অবহিত করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া র্যাব কর্মকর্তা টুটুলকে চ্যালেঞ্জ করেন। এ সময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে টুটুলকে আটক করেছে।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
র্যাব পরিচয়ে যুবক আটক
বরিশালের গৌরনদী থেকে র্যাব পরিচয়ে টুটুল আকন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকালে তাকে আটক করা হয়। সে মাদারীপুর সদরের করদি গ্রামের জাফর আকনের ছেলে





