[b]লন্ডন:[/b] ২০১৪ সালের শুরুতে টানা তিন ম্যাচ হারের রেকর্ড গড়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে জয়ের দেখা পেল কোচ ডেভিড ময়েসের শিষ্যরা। শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে হাল সিটিকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চেলসি।
খেলার প্রথমার্ধে জোরালো কোনো আক্রমণ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে জয়ের সম্ভবনাও ক্ষীণ হয়ে আসে তাদের। তবে বিরতির পর অ্যান্তনিও ভ্যালেন্সিয়া ও দানি ওয়েলব্যাকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
বিরতির দ্বিতীয় মিনিটে ভ্যালেন্সিয়া গোলপোস্টের খুব কাছ থেকে উদ্বোধনী গোলটি করেন। ৫৯ মিনিটে ওয়েলব্যাক ছয় ম্যাচে ষষ্ঠ গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।
বছরের প্রথম ম্যাচে লিগে টটেনহ্যামের কাছে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর এফএ কাপের তৃতীয় রাউন্ডে সোয়ানসির কাছে এবং লিগ কাপ সেমিতে সান্ডারল্যান্ডের কাছে হারে তারা। ফলে ১৯৬১ সালের পর টানা চার ম্যাচের হারের শঙ্কায় পরে দলটি। তবে সেই শঙ্কা কেটে গিয়ে ফের উজ্জীবিত হলো রেড ডেভিলরা। আর পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে তারা।
এদিকে একই দিনে ইডেন হ্যাজার্ড ও ফার্নান্দো তোরেসের গোলে হালসিটির মাঠে ২-০ গোলে জিতে আপাতত শীর্ষস্থান দখল করেছে চেলসি। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কমে দুইয়ে আর্সেনাল। আর দুই পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি।
টটেনহ্যাম হটস্পার একই ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পাঁচে। নরউইচ সিটির বিপক্ষে সমান গোলের জয়ে চারে এভারটন।
শ্রেণীহীন
অবশেষে জয় পেল ইউনাইটেড, শীর্ষে চেলসি
লন্ডন: ২০১৪ সালের শুরুতে টানা তিন ম্যাচ হারের রেকর্ড গড়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে জয়ের দেখা পেল কোচ ডেভিড ময়েসের শিষ্যরা। শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে





