বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ মামুনুর রশিদ (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
আটক মামুনুর রশিদ সদর উপজেলার আশোকোলা মধ্যপাড়ার মুজিবুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া সদর সার্কেলের সহকারী পরিচালক মো. মানজুরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও ৪ হাজার টাকাসহ মামুনুর রশিদকে আটক করা হয়।
তিনি বলেন,হারুনুর রশিদের কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]