বগুড়ার আদমদিঘিতে ট্রাক্টর-মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল পৌনে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের বড়আখিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সান্তাহারগামী মটরসাইকেলটি একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতের মটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে তাদেরকে আদমদিঘি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে বলে জানা গেছে।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]