লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কস্টার্জিত জয় অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। ইডেন জিকো জয়সূচক গোল দিয়ে অসম্মানের হাত থেকে রক্ষা করেছে সিটিকে। আর ওই জয়ের মাধ্যমে সাময়িকভাবে হলেও লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি।
ম্যাচে প্যালেসের রক্ষণব্যুহ অতিক্রম করতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে বিগ বাজেটের দল সিটিকে। শেষ পর্যন্ত জিসুজ নাভাসের একটি পাসের বল অন্তত ১২ গজ দূর থেকে শটের মাধ্যমে প্যালেসের জালে পাঠাতে সক্ষম হন জিকো। ফলে সিটির হয়ে জিকোর ব্যক্তিগত খাতায় যুক্ত হয়েছে ৫০তম গোলটি।
এই গোলের মাধ্যমে সিটির আরেকটি ধারাবাহিকতাও রক্ষা হয়েছে। আর সেটি হচ্ছে নিজেদের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখা। ২০১০ সালের পর থেকে ইত্তেহাদ স্টেডিয়ামে তারা শতভাগ সফলতা অব্যাহত রেখেছে। অবশ্য এ ক্ষেত্রে সিটির গোল রক্ষক জো হার্টের ভূমিকাটি ছিল প্রসংশনীয়। দ্বিতীয়ার্ধে তিনি দলকে নিশ্চিত একটি গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেছেন।
খেলা শেষে সিটি কোচ পেলেগ্রিনি বলেন, ‘আমি মনে করি যে দলটি শিরোপা জয়ের মনোভাবাপন্ন তাদের চেহারাটিও থাকবে ভিন্ন। আমরা নিজেদের মাঠে সচরাচর প্রচুর গোল করে থাকি। তবে ৪৫ মিনিট খেলার পর আমরা বুঝতে পারলাম এটি সে রকম ম্যাচ হচ্ছে না।’
এই জয়ের ফলে সিটি আগের শীর্ষধারী আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট বেশী নিয়ে তালিকার এক নম্বর স্থানটি দখল করে নিয়েছে। রোববার আর্সেনাল মোকাবেলা করবে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে নরউইচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্থানের দুই পয়েন্টের কাছাকাছি চলে এসেছে। গ্রোয়িন ইনজুরির কবলে পড়ায় তারকা খেলোয়াড় ওয়েন রুনিকে ছাড়াই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ক্যারো রোড জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।
দলীয় কোচ ডেভিড ময়েসের দল ৫৭তম মিনিটে গোল পাওয়ার আগমুহুর্ত পর্যন্ত ম্যাচটিতে সংগ্রাম করেছে। জাবিয়ার হার্নান্দেজ ফাকায় থাকা ওয়েলবেককে বলের যোগান দিলে নিপূণভাবে সেটি জালে জড়িয়ে দেন তিনি।
ময়েস বলেন, ‘গত মৌসুমে ওয়েলব্যাক নিয়মিতভাবে খুব একটা গোল আদায় করতে না পারলেও এবার তাকে দেখেই মনে হচ্ছে সে পারবে। মাঠে নামার পর আজ তিনি খেলার চিত্রটিও পাল্টে দিয়েছেন।’ এর আগে বৃহস্পতিবার হালসিটির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করেছিল ময়েসের শিষ্যরা।
ময়েস বলেন, ‘সে ভাল করছে। আমাদেরও দরকার তাদের অগ্রাভিযান। বিশেষ করে দলের মূল তারকা ওয়েন রুনি ও রবিন ভ্যান পর্সি যখন অনুপস্থিত থাকেন। রুনি বর্তমানে গ্রেয়িন স্ট্রিনে আক্রান্ত। আশা করছি বুধবার টোটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে দলে ফিরবেন।’
এ জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্টের দিক থেকে এভারটনের সঙ্গে যৌথভাবে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। যদিও সিটি বাদে বাকী দলগুলোর চেয়ে একটি ম্যাচ বেশী খেলে ফেলেছে ইউনাইটেড।
শ্রেণীহীন
জয় নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কস্টার্জিত জয় অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। ইডেন জিকো জয়সূচক গোল দিয়ে অসম্মানের হাত থেকে রক্ষা করেছে সিটিকে।





