বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন নারী, ৩ জন শিশু ও ২৬ জন পুরুষ রয়েছে।
বেনাপোল ২৩ বিজিবি পুটখালি ক্যাম্পের কমান্ডার শফিউদ্দিন জানান, বেশ কিছু নারী ও শিশুকে সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল পুটখালি বালুর মাঠ এলাকায় অভিযান চালায়।
আটককৃতরা কাজের সন্ধানে ভারতে যাচ্ছিল বলে বিজিবি জানায়। তাদের বাড়ী নড়াইল,ফরিদপুর ও বরিশালের বিভিন্ন উপজেলায়।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে থানায় মামলা করেছে বিজিবি।
[b]বেনাপোল, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বেনাপোলে সীমান্ত পারাপারের সময় আটক ৪০
বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন নারী, ৩ জন শিশু ও ২৬ জন পুরুষ রয়েছে।