অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শিশুসহ ২৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করা হয়।
খুলনা ২৩ বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন জানান,দালালের মাধ্যমে পুটখালী সীমান্তঘাট দিয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে তারা পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ জন নারী,২ জন শিশু ও ১৬ জন পুরুষকে আটক করা হয়।
এ সময় দালাল চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটকদের বাড়ি নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান,কাগজপত্র যাচাই শেষে তাদের আদালতে পাঠানো হবে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বেনাপোল সীমান্তে শিশুসহ ২৪ নারী পুরুষ আটক
অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শিশুসহ ২৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করা হয়





