বাংলাদেশের অর্পিত সম্পত্তির মালিক ভারতীয় নাগরিকরা বলছেন, তারা নিজেদের জমির বকেয়া খাজনা মিটিয়ে দিতে চান। তবে তার আগে বাংলাদেশ সরকারকে সেই সব সম্পত্তি দখলমুক্ত করে হস্তান্তর করতে হবে।
ওই সম্পত্তি যাতে শিল্প-কারখানার জন্য এবং সমাজসেবায় ব্যবহার করা যায়। তার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতাও চাইছেন তারা। ১৯৪৭ সালে দেশ ভাগের পরে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসায় বহু জমি প্রথমে শত্রু সম্পত্তি এবং পরে অর্পিত সম্পত্তি বলে চিহ্নিত হয়েছে।
ওই সব জমির মালিক, প্রধানত হিন্দু মালিকরা বলছেন, বাংলাদেশ সরকারের নির্দেশ মতো নিজেদের জমির সব বকেয়া খাজনা মিটিয়ে দিতে চান তারা। তবে খাজনা মেটানোর আগে সব জমি দখলমুক্ত করে দিতে হবে বাংলাদেশ সরকারকে।
অর্পিত সম্পত্তির মালিকদের সংগঠন, অনাবাসী বাংলাদেশি গণপরিষদ নামের একটি সংগঠন বৃহস্পতিবার কলকাতায় এই ঘোষণা করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক শচীপতি মৈত্র বলেন, ‘এ বছরের নভেম্বরের মধ্যে সব খাজনা মিটিয়ে দিতে বলা হয়েছে। নিজেদের জমির খাজনা তো অবশ্যই মেটাব আমরা। কিন্তু তার আগে ‘ক’ আর ‘খ’ দুই তফশিলে থাকা আমাদের যেসব সম্পত্তি দখল হয়ে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে দিতে হবে। আমরা দখলমুক্ত জমি-বাড়ি পেলে সব খাজনা মিটিয়ে দেব।’
তারা আরো বলন, যেসব অর্পিত সম্পত্তি বাংলাদেশ সরকার আগে লিজ দিত, হিন্দুদের সেই সব সম্পত্তি লিজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আগে সেই লিজের টাকা থেকেই জমির খাজনা পূরণ হতো।
লিজ বন্ধ হয়ে যাওয়ায় অনেক খাজনা বাকি পড়ে রয়েছে। সেই বকেয়া খাজনাই মেটাতে চান তারা। কারণ নভেম্বরের সময়সীমার মধ্যে খাজনা না মেটালে হয়তো সরকার জমিগুলি খাস করে নেবে। তবে খাজনা মিটিয়ে দিলেও অর্পিত সম্পত্তির সব মালিকরা যে ভারত থেকে বাংলাদেশে চলে যাবেন এমন সম্ভাবনা নেই।
সংগঠনটির কার্যকরী সভাপতি রন্তিদেব মৈত্র বলেন, পূর্বপুরুষদের ফেলে আসা সম্পত্তি নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে।
তার কথায়, “বাংলাদেশের স্থানীয় শিল্পপতি বলুন বা ভারতের আর অন্যান্য দেশের থেকেও বহু শিল্পপতি বাংলাদেশে বিনিয়োগ করতে চান। গার্মেন্টস শিল্প, বড় হোটেল, বিদ্যুৎ কেন্দ্র এই সব খাতে অনেকেই বিনিয়োগ করতে চাইছেন, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে জমির। শিল্পস্থাপনের জন্য বড় জমি পাওয়া যায় না যেগুলোর পরিষ্কার দলিল আছে বা মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই। বড় জমির মালিকানা তো আমাদের কাছে। দলিল তো আমাদের পূর্বপুরুষদের নামে।
জমিগুলোর খাজনা মিটিয়ে যদি আমরা হস্তান্তর করে দিতে পারি, তাহলে প্রচুর বিনিয়োগ সম্ভাবনা আছে বাংলাদেশের মানুষেরই উপকার হবে।
এছাড়াও স্কুল-কলেজ বা হাসপাতাল তৈরির জন্যও নিজেদের জমি দান করতে বা সরকারকেও জমি দিতে আগ্রহী অর্পিত সম্পত্তির মালিকরা।
“এতদিন বাদে অর্পিত সম্পত্তির সমস্যার যে একটা সমাধান করতে সেদেশের সরকার উদ্যোগী হয়েছে, আমরাও তার প্রতিদান দিতে চাই,” বলছিলেন রন্তিদেব মৈত্র।
অনাবাসী বাংলাদেশি গণপরিষদ বলছে খাজনা মিটিয়ে দেওয়া আর জমি দখলমুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কলকাতার উপ-দূতাবাসের মাধ্যমে একটি চিঠি পাঠাচ্ছেন তারা।
একই সঙ্গে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত জমিগুলিতে শিল্প-স্থাপন বা সমাজকল্যাণে দান করার প্রস্তাবগুলি নিয়ে বিশদ আলোচনা করতে চান তারা। সূত্র : বিবিসি
[b]ঢাকা,১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
এবার অর্পিত সম্পত্তি বুঝিয়ে দেয়ার দাবি ভারতীয়দের
বাংলাদেশের অর্পিত সম্পত্তির মালিক ভারতীয় নাগরিকরা বলছেন, তারা নিজেদের জমির বকেয়া খাজনা মিটিয়ে দিতে চান। তবে তার আগে বাংলাদেশ সরকারকে সেই সব সম্পত্তি দখলমুক্ত করে হস্তান্তর করতে হবে। ওই সম্পত্তি যাতে শিল্প-কারখানার জন্য এবং সমাজসেবায় ব্যবহার করা যায়।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















