নাটোর জেলার গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২টি পিস্তলসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাটোর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে নাসির ও সাইদুল বিশ্বাসের ছেলে বকুল বিশ্বাস। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লালপুর থেকে বাসটি রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দুই যুবক অস্ত্র নিয়ে রাজধানীতে যাচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাসে তল্লাশী চালায় ডিবি পুলিশ।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নাটোরে জোড়া পিস্তলসহ আটক ২
নাটোর জেলার গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২টি পিস্তলসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।





