বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংবিধান রচনা করা হয়েছে তা কোন সভ্য দেশের সংবিধান হতে পারে না।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
এম কে আনোয়ার বলেন, দেশে আজ আইনের শাসন অনুপস্থিত, বিচারালয়ে মানুষ বিচার পায় না, পুলিশ ঠ্যাংগারে বাহিনীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে মানুষ একটা অসহায় অবস্থায় আছে। যেভাবে সরকারের সমর্থনপুষ্ট গোষ্ঠী সারাদেশে খুন দখলবাজি করছে এর শেষ একদিন হবে।
তিনি বলেন, আজ সম্পদ ভাগাভাগির লড়াই শুরু হয়েছে। সারাদেশে মানুষ হত্যা হচ্ছে যে কোন অজুহাতে। ত্বকী হত্যার কোন চার্জশিট আজো দেয়া হয়নি।
তিনি বলেন, যখনই কিছু ঘটছে তার জন্য বিএনপিকে দায়ী করছেন। সম্পদের ভাগ বাটোয়ারায় আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করছেন আর দায়ী করছেন বিএনপিকে।
সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, সরকার খুব নড়বড়ে।
আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন, কৃষকদলের ঢাকা মহানগর আহবায়ক এ্যাডভোকেট নাসির হায়দার প্রমুখ।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আ.লীগ গায়ের জোরে সংবিধান পরিবর্তন করেছে : আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংবিধান রচনা করা হয়েছে তা কোন সভ্য দেশের সংবিধান হতে পারে না। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে





