বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বইটির মোড়ক উন্মোচন করা হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিভিন্ন ব্যক্তির লেখা নিয়ে এ বইটি সংকলন করেছে। অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত টাইমনিউজবিডিকে জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে বিশিষ্টজনদের একাধিক নিবন্ধ নিয়ে বইটি সংকলন করা হয়েছে। এর মাধ্যমে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া যাবে।
[b]ঢাকা,এমএইচ,২৪এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]