কুমিল্লা যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়ক পথে রওনা হয়ে কুমিল্লা জেলা সার্কিট হাউজে খালেদা জিয়ার পৌঁছানোর কথা রয়েছে।

সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শহরের টাউনহল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিবেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জনসভায় কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ  বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

জেএ