বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই তার নাম শুনলে আওয়ামী লীগের যন্ত্রণা শুরু হয়।
সোমবার সন্ধ্যা ৭ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন,বাংলাদেশে জিয়াউর রহমানের বিকল্প ছিল না। তাই অনেক দেশেই তাকে সহ্য করতে পারেনি। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে।
তিনি বলেন,দেশে আজ সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এ সময় তিনি ভারতের অপসংস্কৃতি রোধে জাসাসের নেতাকর্মীকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনাই জাসাসের সভাপতি এমএ মালেক,বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজামান দুদুসহ সংস্থার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
'জিয়ার নাম শুনলেই আ.লীগের যন্ত্রণা হয়'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই তার নাম শুনলে আওয়ামী লীগের যন্ত্রণা শুরু হয়





