বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (০৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এই শোক প্রদান করেছেন।
শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, “বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগম ৮ সেপ্টেম্বর সকাল ৭:৪০ মিনিটে বার্ধক্য ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন।”
“মহান স্বাধীনতা যুদ্ধে মালেকা বেগমের গর্বিত সন্তান বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল দেশের জন্য জীবন দিয়েছেন। তার ইন্তিকালে জাতি একজন গর্বিত মাতাকে হারাল।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, “আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





