আগামী ২৮ জুন শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ.লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা করা হবে বলে দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। সভায় জাতীয় নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখার কথা রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় উপস্থিত থাকতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





