১০ম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, একটি সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর দেয়া বক্তব্য নেতিবাচকভাবে প্রচার করা সাংবাদিকদের উচিত হয়নি। এ কারণে সাংবাদিকদের দুঃখ প্রকাশ করা উচিত। রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আ স ম ফিরোজ বলেন, তিনি ‘ক্যাশ’ চেয়েছিলেন গল্পচ্ছলে। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। পত্রিকাগুলো এ-সম্পর্কিত খবর ছেপে অনৈতিক কাজ করেছে।
তিনি বলেন, এলাকায় আওয়ামী লীগের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা অন্য দলের সহযোগিতায় চক্রান্ত করছে। বিভিন্ন মিডিয়া তাঁর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে নেতিবাচক ইঙ্গিত দেয়ার চেষ্টা করেছে। যারা চরিত্র হননের চেষ্টা করেছে, তাদের দুঃখ প্রকাশ করা উচিত।
নিজেকে জাতীয় পর্যায়ের নেতা দাবি করে চিফ হুইপ বলেন, ‘জাতীয়’ ও ‘আন্তর্জাতিক’ভাবে যারা পত্রিকা পড়েন, তাদের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হবে। তিনি বলেন, ‘সংবর্ধনা দেয়ার জন্য আমার এলাকায় ২৫-৩০ হাজার লোক জমায়েত হয়েছিলেন। উন্মুক্ত ময়দানে আয়োজিত অনুষ্ঠানটিতে কেবল ফুল ও ক্রেস্ট গ্রহণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকার নেমে আসলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে। এই তাগাদা থেকে সভামঞ্চে ফুল ও ক্রেস্ট নিয়ে ভিড় জমানো একেবারে কাছের নেতা-কর্মীদের গল্পের ছলে ফুল ও ক্রেস্টের পেছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দিই।’
আ স ম ফিরোজ দাবি করেন, মিডিয়াগুলো যা বলতে চেয়েছে, তিনি আদৌ সেভাবে কথাগুলো বলেননি। পত্রিকাগুলো যেভাবে সংবাদ ছেপেছে, তাতে করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। চিফ হুইপ জনসমক্ষে এসব কথা বলতে পারেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার প্রতিবেশীর সঙ্গে কথা বললেও যদি এভাবে ছাপা হয়, তাহলে তা দুঃখজনক। এ রকম হলে তো রাজনীতিবিদ হিসেবে আমাদের মুখ সেলাই করে রাখতে হবে।’
ফিরোজ বলেন, দুটি পত্রিকা ছবি দিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁকে ঋণখেলাপি হিসেবে প্রচার করে। কিন্তু শেষ পর্যন্ত পত্রিকা দুটি তাঁর চরিত্র হনন করতে পারেনি।
শুক্রবার নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ স ম ফিরোজকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ (নগদ টাকা) চাই, ক্যাশ চাই।’
চিফ হুইপ আরও বলেছিলেন, ‘বোঝেন নাই? নির্বাচন করতে গেলে অনেক লাগে। কাজেই ক্যাশ দিয়েন, খুব ভালো হইবে। কাল (শনিবার) দেখা হবে সবার সঙ্গে। আজ আর কোনো ক্রেস্ট নেব না। সমস্ত ক্রেস্ট আমি পরে নেব।’ গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে শহরে সম্প্রচার করা হয়।
স্থানীয় কেবল অপারেটরে প্রচারিত গণসংবর্ধনা অনুষ্ঠানের ওই ভিডিও দেখার পরে বাউফলে আলোচনার ঝড় ওঠে।
[b]গণসংবর্ধনায় যা বলেছিলেন চিফ হুইপ: [/b]
[youtube]cMeVvMOaons[/youtube]
[b]ঢাকা, ৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
'নেতিবাচক সংবাদ প্রচার করায় সাংবাদিকদেরই দুঃখ প্রকাশ করা উচিত'
১০ম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, একটি সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর দেয়া বক্তব্য নেতিবাচকভাবে প্রচার করা সাংবাদিকদের উচিত হয়নি। এ কারণে সাংবাদিকদের দুঃখ প্রকাশ করা উচিত। রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি
বাংলাদেশ থেকে পরিচালিত একটি স্বয়ংক্রিয় প্রচারণা নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি চ্যাটবট ক্লড ব্যবহার করে বাংলা ভাষায় বিপুল পরিমাণ ভুয়া সংবাদ তৈরি করেছিল। দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই সংবাদ তৈরি করা হয়েছিল। গাইবান্ধা জেলার একজন ব্যক্তি প্ল্যাটফর্মের নজরদারি ও ব্যবহারের সীমাবদ্ধতা এড়াতে ২৯টি ক্লড অ্যাকাউন্ট ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে প্রায় ১৬ মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করেন।
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ: হাসনাত
একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল কথা বলার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিজের বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে সেগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি-থাকবেন সারজিস ও তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার অংশ হিসেবে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
জুলাই বিপ্লব বস্তুনিষ্ঠ সংবাদ দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা
২০২৪ সালের জুলাই। উত্তাল বাংলাদেশ। রাজপথে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলন, বিভিন্ন স্থানে সংঘাত ও হতাহতের খবর। এর মধ্যেই হঠাৎ বন্ধ হয়ে যায় ইন্টারনেট।
















