জামায়াত নেতা কামারুজ্জামানকে বিচারের নামে পরিকল্পিত হত্যার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর ভাটারা ও মহাখালীতে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

 

সোমবার সকাল ৮টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় রাজপথে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা।

 

এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

মিছিলে বাড্ডা দক্ষিণ থানা সভাপতি, খিলক্ষেত থানা সভাপতি, ভাটারা থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে মহাখালীর ওয়ারলেসগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে তিতুমীর কলেজ শিবির।

 

মহানগরী শিক্ষা সম্পাদক ওমর খৈয়ামের নেতৃত্বে মিছিলে তিতুমীর কলেজ সভাপতি আকতার, সাবেক তিতুমীর কলেজ সভাপতিসহ কলেজের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ইআর