বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় জামিন লাভ করা সত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে নতুন মিথ্যা মামলায় পূনরায় গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অধ্যাপক মুজিবুর রহমান তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় জামিন লাভ করা সত্বেও তাকে মুক্তি না দিয়ে সরকারের দায়ের করা নতুন মিথ্যা মামলায় জেলগেট থেকে পূনরায় গ্রেফতার করার ঘটনার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক মুজিবুর রহমান একজন শিক্ষাবিদ ও জনপ্রিয় নেতা। বিনা দোষে সরকার তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন বন্দী রেখেছেন। তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় তিনি জামিন লাভ করা সত্বেও তাকে মুক্তি না দিয়ে পুনরায় মিথ্যা মামলায় গ্রেফতার করে সরকার দেশের আইন ও আদালতের প্রতি অবজ্ঞা এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছেন। সরকারের এ ধরনের আচরণ গণতন্ত্র, আইন শাসন ও মানবাধিকারের পরিপন্থি। সরকারের এহেন ঘৃণ্য আচরনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা ও দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজনৈতিক হয়রানী বন্ধ করে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ”

এমএম