দেশ ও দেশের মানুষকে সেবা দেয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার ইতমধ্যেই প্রশংসিত হয়েছে, তাই ২০১৯ সালের নির্বাচনে আবারো জয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনাতায়নে 'শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার-২০১৪' অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনকের স্বপ্ন ছিলো দেশের সকল মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া। তারই অংশ হিসেবে তিনি কমিউনিটি ক্লিনিকের এবং কাজও শুরু করেছিলেন।

এআই/ এআর