করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে আবারও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (০৫ এপ্রিল) সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে।
এক সপ্তাহের লকডাউনের শুরুর দিন থেকেই গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (০৪ এপ্রিল) রোববার সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় তিনি এই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এমবি





