সমাবেশের শুরুতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। সামনে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ওই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর আগেই সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল শাখা ছাত্রলীগের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের চেয়ার ছোড়াছুড়ি হয়। প্রায় ২০ মিনিট ধরে এ ঘটনা চলে।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘যাঁরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তাঁদের আমরা চিনি। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ