বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ছাত্রদলের নতুন সভাপতি রাজিব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নবগঠিত কমিটির প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন। আশা করি নতুন কমিটি ছাত্রদলকে আরো গতিশীল করবে।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্ন প্রায় তখন ছাত্রদলের নতুন কমিটির নেতারা ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্র সংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।
ছাত্রশিবির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের সুস্থতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।
কেএইচ





