সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (শনিবার) সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক ওবায়েদুল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই শোক প্রকাশের কথা জাননো হয়।

শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, “সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে জাতি একজন উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন, ধার্মিক ও দেশপ্রেমিক নাগরিককে হারালো। দেশ ও জাতির জন্য তিনি আজীবন কাজ করে গেছেন।

দেশের ক্রান্তি কালে তার চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করবে। তার ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত।”

শোকবার্তায় বলা হয়, “আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এমবি