এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।
সোমবার রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা জানায় শিবির। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়েছে সংগঠনটি।
শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জাব্বার।
সেক্রেটারি হাসান জারিফের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী অর্থ সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক জাকের হোসাইনসহ অন্যান্যরা।
এআর





