আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যায় ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে জামায়াতের হরতাল চলাকালে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার দুপুর বারটায় শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে রাজধানীর ধোলাইখাল থেকে মিছিলটি শুরু হয়ে কাঠেরপুলে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে শিবির কর্মীরা।
পরে পুলিশ এসে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিন, বায়তুলমাল সম্পাদক মাহফুজুর রহমান, অফিস সম্পাদক আতিকুর রহমান রিফাত, প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান প্রমুখ।
এর আগে সকাল ৮টায় ধুপখোলা এলাকায় মিছিলের সময় পুলিশ গুলি করে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১২ জন শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি খালেদ মাহমুদ ও সেক্রেটারি দাইয়ান সালেহিন এক যৌথ বিবৃতিতে অন্যায় আটক ও পুলিশের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





