কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মঙ্গলবার দুপুরে দেখা করবেন বিএনপি নেতারা।

আজ দুপুর আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।