রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রশিবিরের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা মহানগর ছাত্রশিবিরের ব্যানারে ৪-৫টি বিশাল মিছিল সমাবেশে এসে উপস্থিত হয়। মঞ্চের আশপাশের প্রায় অধিকাংশ জায়গা দখল করে রেখেছে জামায়াত ইসলামের এ ছাত্র সংগঠনটি।

জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ২টা থেকে সোহরাওয়ার্দীতে সমাবেশ শুরু হয়েছে।

বিকাল ৪টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সন্ধ্যায় শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই