আমাকে পার্টির চেয়ারম্যান ভালো করে জানেন। এ কারণেই তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছেন। কারো চাপে আমাকে মহাসচিব করা হয়নি, তাই দলে ভাঙ্গন সৃষ্টি হবেনা' বললেন জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাবলু আরও বলেন, 'দলের চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী আমাকে মহাসচিব করেছেন।'
প্রসঙ্গত: এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বৃহস্পতিবার রাতে এই নিয়োগ দেন।
গণমাধ্যমে পাঠানো এরশাদের সই করা এক বিবৃতিতে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগ দিয়ে বলা হয়েছে, “দীর্ঘদিন যাবৎ দলীয় কার্যক্রমে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]





