দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে ৪ দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার থেকে শুরু হওয়া শোক কর্মসূচি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এ সময় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপি কার্যালয়সমূহে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শোকসূচক কালো পতাকা উত্তোলন করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আ স ম হান্নান শাহর মৃত্যুতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে খোলা এই শোকবই আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর করা যাবে।

মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৭৭ বছর। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এসএম