বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩ম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে এসে পৌঁছেন। এ সময় সেখানে অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
দুপুর পৌঁনে ১২টার দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর তিনি দলের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মানিক মিয়া এভিনিউতে অবস্থিত রাজধানী স্কুলের মাঠে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান,মির্জা আব্বাস,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, এনাম আহমেদ চৌধুরী,অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান,যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু,অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,আমানউল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ১৯ দলের শরিক জাগপা’র প্রধান শফিউল আলম প্রধান প্রমূখ।
[b]ঢাকা,এমএইচ,৩০মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩ম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে





