পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ কর্তৃক আটকের ব্যাখ্যা দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি স্বাধীন দেশে কীভাবে অন্য একটি দেশের লোকজন আটক করে নিয়ে যায় সরকারকে তার ব্যাখ্য দিতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি দাবি করেন।
একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সুত্র ধরে তারা এই সংবাদটি প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গতকাল এই আইএসআইয়ের সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে সরকারকে তার অবস্থান তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল।
বর্তমান সরকার সমগ্র বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, এরকম হাজার হাজার সোহেলকে আজ কারাগারে আটকে রাখা হয়েছে। এটি সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপকৌশল। গ্রাম্য মোড়লরা যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অত্যাচার নির্যাতনের পথ বেছে নিত সরকারও আজ সেই পথ বেছে নিয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বিএনপির জন্ম অবৈধভাবে। তিনি প্রধানমন্ত্রী কাছে প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগের জন্ম কবে ? একবার মাওলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। পরে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন তখনই আওয়ামী লীগের জন্ম হয়। বিএনপির সময়েই জিয়াউর রহমানের হাতে আওয়ামী লীগের জন্ম।’
প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের আটক, গুম, খুন, গণতান্ত্রিক অধিকার হরণ, গণমাধ্যম নিয়ন্ত্রন, নতজানু পররাষ্ট্র নীতির জন্য আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিত রায়ের ছবি ‘হীরক রাজার দেশের’ সঙ্গেও আওয়ামী লীগ সরকারের তুলনা করেন।
মির্জা আলমগীর বলেন, ‘গতকাল একজন মন্ত্রী বলেছেন বিএনপি এখন প্রতিপক্ষ নয়, তারা শত্রু। যারা জনগনের রায় নিয়ে ৩বার রাষ্ট্র পরিচালনা করেছে। বিরোধী দলে ছিলো মন্ত্রী তাদের শত্রু বলেছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপি বিরোধী দলে থাকলেও ৩৩ভাগ ভোট থাকে। সুতরাং দেশের ৩৩ শতাংশ মানুষ আওয়ামী লীগের শত্রু।’
লন্ডনে তারেক রহমানের বক্তব্যে আওয়ামী লীগ নেতারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেও ফখরুল সমালোচনা করেন। তিনি বলেন, তারেক রহমান যা বলেছে তা তার নিজের কথা নয়, মুক্তিযুদ্ধের ডকুমেন্ট থেকে তিনি কথা বলেছেন।
তিনি বলেন, এ সরকারের কাছে ‘গুম’ খুবই সাধারন আর সহজ জিনিস। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে সমাবেশ করা হবে বলে জানান তিনি।
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য স্বেচ্ছাসেবক দলকে আরো শক্তিশালী হওয়ার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
[b]ঢাকা, এমএইচ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)জেআই্[/b]
রাজনীতি
আইএসআইয়ের সদস্য আটকের ব্যাখ্যা চাইলেন মির্জা ফখরুল
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ কর্তৃক আটকের ব্যাখ্যা দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি স্বাধীন দেশে কীভাবে অন্য একটি দেশের লোকজন আটক করে নিয়ে যায়





