সম্প্রচার নীতিমালাসহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বিকাল ৪টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এতে দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

রাতে ঢাকা মহানগর বিএনপির সঙ্গে খালেদার বৈঠক
এদিকে, এ দিন রাত সাড়ে ৮টায় নবগঠিত ঢাকা মহানগর বিএনপির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নতুন নেতাদের বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকতে জানানো হয়েছে।

ঢাকা, এমএইচ, ০৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম