২০ দলীয় জোটের নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ২৪ জানুয়ারী এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমরা শোকাহত নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জানাচ্ছি।

তাঁকে এই শোক সহ্য করার তাওফীক দানের জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি।”

এ ছাড়া আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল।

এসএইচ