জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনার মধ্যেই এরশাদপন্থী হিসাবে পরিচিত নবগঠিত জেলা ও মহানগর কমিটির বিক্ষোভ মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে নগরীর শাপলা চত্বরে পর পর কয়েকটি বোমা বিস্ফরণে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।
নবগঠিত জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এ ঘটনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সমর্থকদের দায়ী করেছেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





