অবেশেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ছাত্রদলের পদবঞ্চিত বিদ্রোহীদের কর্মসুচি স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পদবঞ্চিতদের পক্ষ থেকে বিগত কমিটির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু সাংবাদিকদের কাছে তাদের কর্মসূচি স্থগিতের কথা জানান।
এর আগে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিক্ষুদ্ধদের পক্ষে ৫জন প্রতিনিধি বৈঠক করেন।
বৈঠকে পদবঞ্চিতরা তাদের পক্ষ থেকে ২টি দাবীর কথা তুলে ধরেন। দলের ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধূরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দীন টুটুকে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া এবং ছাত্র দলের ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা।
এসব দাবী মানা না হলে পরবর্তীতে আবারো বিক্ষোভ অব্যাহত থাকবে।
তরিকুল ইসলাম টিটু আরো বলেন, মহাসচিব আমাদের আশ্বস্ত করেছেন দলের চেয়ারপারসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন আমাদের অবহিত করবেন।
বিদ্রোহীদের নিয়ে বৈঠকের সময় দলটির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ





