ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, অবৈধ সরকার দেশ বিদেশে অপমান ও ধিক্কার পেতে পেতে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখেত জুলুম, নাটক ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
রোববার সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্য প্রার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাহিরে যতই আস্ফলন করুক না কেন মূলত অবৈধ সরকার অন্তর্জ্বালায় ভূগছে।
তিনি সদস্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, পিছু হটার সুযোগ নেই। এই অপশক্তির কবল থেকে দেশ ও ইসলাম রক্ষায় ছাত্রশিবির নেতাকর্মীদের অগ্রণী ভ’মিকা পালন করতে হবে। ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে প্রতিটি জুলুম, নির্যাতন এবং অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে হবে।
জেএ





