সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ ও যুবলীগের বিবাদমান দু’গ্রুপের একই স্থানে একই সময়ে সভায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গোয়ালাবাজার, তাজপুর ও কদমতলাসহ এর আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।

আ.লীগ ও যুবলীগের দলীয় কোন্দলের কারণে সংঘর্ষ এবং উত্তেজিত পরিস্থিতির কারণে গত এক মাসে ওসমানীনগরে এ নিয়ে তিনবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, এলাকার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এলাকার সার্বিক অবস্থা ভাল হলে তা প্রত্যাহার করা হবে।

এসএইচ