জাতীয়তাবাদী ছাত্রদল‘র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দেশব্যাপী গুম-হত্যা খুন, হামলা, মামলা, অপহরণ নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেছেন, দেশকে গুম হত্যার কারখানা হিসাবে প্রতিষ্ঠিত করেছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। তারা র্যাুবকে রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত করেছে।
সিলেট মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ‘র যৌথ পরিচালনা বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জিয়া বিগ্রেড সিলেট জেলার সভাপতি সালেহ আহমদ খান, মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল আহমদ, নেছার আলম শামীম, সদর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, জেলা ছাত্রদলের অন্যতম সদস্য লিটন আহমদ, হোসেন আহমদ, মহানগর ছাত্রদল নেতা জামাল আহমদ খান, আমিনুর রহমান আমিন, ইমাদ উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন রহিম, সাঈদ মাহমুদ ওয়াদুদ প্রমুখ।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ