মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষী প্রদান করার জন্য জনাব আরশাদ আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ২৫ ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষী দেয়ার কারণেই পুলিশ সরকারের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাকে মিথ্যা অজুহাতে গ্রেফতার করে পুলিশ চরম অন্যায় করেছে।

তিনি আরো বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। মামলার সাফাই সাক্ষীকে গ্রেফতার করে রাজনৈতিকভাবে হয়রানী করার ঘটনা গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের পরিপন্থী।

হয়রানী করা বন্ধ করে জনাব আরশাদ আলীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।” এসএইচ