শুক্রবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ করা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানাগেছে,১৭ মে ডেমরায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার বিষয়সহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরবেন দলটির মহাসচিব। একইসঙ্গে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ হত্যাকান্ডের বিষয়েও কথা বলতে পারেন তিনি।
[b]ঢাকা, এমআর, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)[/b]