দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি। এতে নেতৃত্ব দেবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত প্রথম কোনো কর্মসূচি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]